আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার আরেকটি প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ পাকিস্তান।
৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরদিন ১০ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।
গায়ানায় টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ৮৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ডের মেয়েরা।আইরিশদের মধ্যে বিশের ওপর রান করতে পেরেছেন কেবল গার্থ। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৩টি, জাহানারা আলম ২টি ও খাদিজা তুল কোবরা ১টি উইকেট নেন। ৮৫ রানের লক্ষ্য তাড়া করতে খুব একটা কষ্ট হয়নি সালমা বাহিনীর।
শামীমা, নিগার ও রুমানা ব্যাট হাতে ব্যর্থ হলেও, আয়শা-ফারজানা-সানজিদারা ৩২ বল আগেই জয় তুলে নেন। আয়শা ২৫, ফারাজানা ২১ আর সানজিদা ২০ রান করেন।