খেলা

মিরপুর টেস্ট: বাংলাদেশের চেয়ে ৪৯৭ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

মিরপুর টেস্ট
মিরপুর টেস্ট

মিরপুরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৪৯৭ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান।

এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানে ভর করে ৭ উইকেটে ৫২২ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।

পাঁচ উইকেটে ৩০৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে দেখেশুনে খেলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ।

লাঞ্চ বিরতি থেকে ফিরে ব্যক্তিগত ৩৬ রানে কাইল জারভিসের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। ভাঙে ৭৩ রানের জুটি।

৪ রান করে বিদায় নেন আরিফুল হক। জারভিসের বলে চারির হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদি হাসান মিরাজ। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।

অন্যপ্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করেন মুশফিকুর রহিম। টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন তিনি।

৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ৬৮ রানে অপরাজিত থাকেন মিরাজ। আর সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে টেস্টে ব্যাক্তিগত সর্বোচ্চ ২১৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

জবাব দিতে নেমে, দলীয় ২০ রানে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজার উইকেট হারায় জিম্বাবুয়ে। তাকে ফেরান স্পিনার তাইজুল ইসলাম।

১ উইকেটে ২৫ রান নিয়ে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ