আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ। সেইন্ট লুসিয়ায় ইংল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরেছে সালমা বাহিনী।
ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। পুরো ২০ ওভার খেললেও নিয়মিত উইকেট হারানোয় লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি টাইগ্রেসরা। ৯ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বোচ্চ ৩৯ রান আসে আয়শা রহমানের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে, ৩ উইকেট হারালেও ৯ ওভার ৩ বলে ৬৪ রান করে ফেলে ইংল্যান্ডের মেয়েরা। এরপর বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস মেথডে ইংলিশদের ৭ উইকেটে জয়ী ঘোষণা করা হয়।
বাংলাদেশের হয়ে সালমা দুটি আর খাদিজা একটি উইকেট নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: