খেলা

নতুন চোটে পড়েছেন তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল

নতুন চোটে পড়েছেন তামিম ইকবাল— কব্জির ইনজুরি থেকে সেরে উঠতে না উঠতে এবার পাজরে চোট পেয়েছেন তিনি।

ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলায় ফেরার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হলো। এই সিরিজে চোটে আক্রান্ত টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিবের খেলা নিয়েও এখনো অনিশ্চয়তা দূর হয়নি।

নভেম্বরে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার আশা করেছিলেন তামিম। কিন্তু ব্যাটিং অনুশীলন করার সময় টাইগার ওপেনারের পাজরে টান লেগেছে। ফলে আলট্রাসনো করার পর, তামিমকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ দুই দিনের মধ্যে ব্যথা না সারলে দেশসেরা ওপেনারের পাজরের এক্স রে করাতে হবে। এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাঁহাতে গুরুতর চোট পান তামিম। ইনজুরির কারণে টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরে আসেন সাকিবও।

ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজেও চোটের কারণে খেলতে পারেননি দুজনে। ২২ নভেম্বর চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

ভারত সফর শেষে বাংলাদেশে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ