খেলা

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ: তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ। বুধবার সেন্ট লুসিয়ার গ্রস আইল্যান্ডে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে সালমা খাতুনরা।

লঙ্কান মেয়েদের দেয়া ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রান ও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রান করেছিল তারা।

প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে একশ’ রানের নিচে বেঁধে রাখতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। লঙ্কাণদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন শশীকলা সিরিবর্ধনে। এছাড়া ১৬ রান করেছেন দিলানি সুরাঙ্গিকা।

বাংলাদেশের হয়ে জাহানারা আলম ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া খাদিজা তুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় স্কোরে কোন রান যোগ করা আগেই বিদায় নেন ওপেনার সানজিদা ইসলাম ও ৩ নম্বরে নামা ফারজানা হক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন নিগার সুলতানা। এছাড়া আয়েশা রহমান (১১) ও রিতু মনি (১১) দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শশীকলা সিরিবর্ধনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ