খেলা

ইউয়েফা নেশন্স লিগে স্পেনকে হারিয়েছে ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া

ইউয়েফা নেশন্স লিগে স্পেনকে হারিয়েছে ক্রোয়েশিয়া। শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ রানার্সআপরা জিতেছে ৩-২ ব্যবধানে। এদিকে ওয়েন রুনির বিদায়ী ম্যাচে জিতেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রেকে ইংলিশরা ৩-০ গোলে হারিয়েছে।

আগের দেখায় স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েশিয়া। সেপ্টেম্বরে হারা সেই ম্যাচের প্রতিশোধ নিলো ক্রোয়াটরা। গোলশূণ্য প্রথমার্ধের ম্যাচে আসল উত্তেজনা শুরু হয় বিরতির পর। ক্র্যামারিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে কেবায়োসের নৈপুণ্যে সমতায় ফেরে স্পেন।

এরপর টিন ইয়েদভাইয়ের গোলে আবারো লিড নেয় ক্রোয়াটরা। সেই লিডের স্থায়িত্ব ছিল ৯ মিনিট। পেনাল্টি পেয়ে রামোস স্প্যানিশদের আবারো খেলায় ফেরান। কিন্তু ইনজুরি টাইমে ইয়েদভাই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ৩-২ ব্যবধানের জয় এনে দেন ক্রোয়াটদের।

এদিকে, লিঙ্গার্ড, আরনল্ড ও উইলসনের গোলে ওয়েইন রুনির বিদায়ী ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। জাতীয় দলের জার্সি গায়ে নিজের ১২০তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ