খেলা

মুস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স

মুস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স
মুস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স

নতুন মৌসুমে বাংলাদেশি পেসার মুস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স। গতবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। এদিকে, টাইগার অলরাউন্ডার সাকিবকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ থেকে গত মৌসুমে ২ দশমিক ২ কোটিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল মুম্বাই। এবার কাটার মাস্টারকে ফ্র্যাঞ্চাইজিটি আর দলে রাখছে বলে গুঞ্জন উঠেছিল আগেই। বৃহস্পতিবার সেটা নিশ্চিত হয়েছে। ডিসেম্বরে আইপিএলের নতুন নিলামকে সামনে রেখে মুম্বাই ধরে রাখা খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে, তাতে মুস্তাফিজের নাম নেই।

২০১৬ সালে আইপিএলে অভিষেক হয়েছিল টাইগার পেসারের। হায়দরাবাদের জার্সি গায়ে সেবার ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মুস্তাফিজ।

এদিকে, হায়দরাবাদের হয়ে নিজের প্রথম আইপিএলে ভালো খেলে পরের মৌসুমেও দলে জায়গা ধরে রেখেছেন সাকিব। ২৩৯ রানের পাশাপাশি ১৪ উইকেট নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার।

এর আগে ছয় মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ