পঞ্চদশ বারের মতো এটিপি ফাইনালসের সেমিফাইনালে উঠলেন রজার ফেদেরার। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়েছেন সুইস তারকা।
লন্ডনে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রোফেশনালসের কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-৩ গেমে জয় পান ফেদেরার। এ জয়ে নিজ গ্রুপের শীর্ষস্থান দখলে নিয়েছেন ফেড এক্সপ্রেস। ফলে সেমিফাইনালেই র্যাং কিংয়ের শীর্ষ তারকা নোভাক জকোভিচের সঙ্গে ফেদেরারের লড়াই হওয়ার সম্ভাবনা কমে গেছে। রোববার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিলেন সুইস তারকা।
তবে টানা দুটি ম্যাচ জিতে স্বরূপে ফিরেছেন তিনি। এটিপি ফাইনালসে এর আগে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। ২০০৩ সালে এটিপির প্রথম শিরোপা জিতেছিলেন তিনি। আর ২০১১ সালে জিতেছেন শেষটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: