তামিম ইকবালকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ দল।
দুই টেস্টের প্রথমটির জন্য শনিবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।
অধিনায়ক সাকিব ফিরলেও তালিকায় নেই তামিমের নাম ফিরেছেন সৌম্যও।
সম্প্রতি ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছেন তামিম।
দেশসেরা ওপেনারের ব্যাট হাতে নিতেই আরো ৫-৬ দিন লাগতে পারে বলে জানা গেছে।
২২ নভেম্বর চট্টগ্রামে মাঠে গড়াবে উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। তাই নতুন করে ইনজুরিতে পড়া তামিমকে স্কোয়াডে রাখা হয়নি।
তামিম না থাকলেও আঙুলের চোটের উন্নতি হওয়ায় দলে রাখা হয়েছে অধিনায়ক সাকিবকে।
১৩ সদস্যের স্কোয়াডের অন্যরা হলেন: সৌম্য, ইমরুল, মিঠুন, মুমিনুল, মুশফিক, আরিফুল, মাহমুদুল্লাহ, মিরাজ, মুস্তাফিজ, তাইজুল, খালেদ ও নাইম হাসান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: