খেলা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: সোমবার মাঠে নামবে বাংলাদেশ

টাইগ্রেসরা
টাইগ্রেসরা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাল-সোমবার মাঠে নামবে বাংলাদেশ।

সেইন্ট লুসিয়ায় এ-গ্রুপের খেলায় টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।

এবারের এশিয়া কাপের শিরোপা জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু টানা তিন ম্যাচ হেরে সেই আশা ফিঁকে হয়ে গেছে টাইগ্রেসদের।

বিশ ওভারের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার কাছে হারের পর এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে খেলতে হবে।

আগের তিন ম্যাচে অনেকটা লড়াই ছাড়া আত্মসমপর্ণ করেছে সালমাবাহিনী।

প্রোটিয়াদের বিপক্ষে টাইগ্রেসরা অন্তত লড়াকু ক্রিকেট খেলে বিশ্বকাপ শেষ করবে বলে আশা সমর্থকদের।

এদিকে, বিশ্বকাপ শেষ দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও।

শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দলকে হারাতে পারেনি প্রোটিয়া মেয়েরা। ফলে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করতে চাইবে আফ্রিকার দেশটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ