খেলা

ইউয়েফা নেশন্স লিগ: সেমিফাইনালে পর্তুগাল

ইউয়েফা নেশন্স লিগ: সেমিফাইনালে পর্তুগাল
ইউয়েফা নেশন্স লিগ: সেমিফাইনালে পর্তুগাল

ইউয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

ইতালির সঙ্গে গোলশূন্য ড্র করেও সবার আগে শেষ চারের টিকেট কেটেছে পর্তুগিজরা। এর ফলে বিদায় ঘণ্টা বেজেছে আজ্জুরিদের।

জর্জিয়ো কিয়েল্লিনির শততম ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে খেলেছে ইতালি।

মিলানে পর্তুগিজদের স্বস্তিতে থাকতে দেয়নি স্বাগতিকরা। কিন্তু দারুণ সব আক্রমণ শানিয়েও ক্রিশ্চিয়ানো রোনালদোহীন পর্তুগালের জালে বল জড়াতে পারেরনি ইতালির ফুটবলাররা।

গতবছর সুইডেনের সঙ্গে ড্র করে বিশ্বকাপ বাছাই থেকে বিদায় নিয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা।

এবার আরো একটি ড্রয়ে ইউয়েফা নেশন্স লিগ থেকে ছিটকে গেল আজ্জুরিরা।

এ ড্রয়ে ৩ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এ-থ্রি গ্রুপের সেরা পর্তুগাল। মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে ইউরো চ্যাম্পিয়নরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ