হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে টাইগ্রেসরা।
ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট লুসিয়া টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা। প্রতিপক্ষের ৯ উইকেট তুলে নিয়ে তাদের ১০৯ রানে আটকে খেলা জমিয়ে তোলে টাইগ্রেসরা। তবে ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের ম্যাচগুলোর মতোই ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৫ উইকেটে ৭৯ রানের বেশি করে লাল-সবুজের প্রতিনিধিরা।
উইকেট আগলে রাখলেও রানের চাকা সচল রাখতে না পারলে শেষ ম্যাচেও হার মেনে নেয় বাংলাদেশের মেয়েরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: