খেলা

উয়েফা ন্যাশনস লিগ

ফ্রান্সকে বিদায় করে সেমিফাইনালে নেদারল্যান্ডস

উয়েফা ন্যাশনস লিগ
উয়েফা ন্যাশনস লিগ

উয়েফা ন্যাশনস লিগে জার্মানির বিপক্ষে ড্র করে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস। এর ফলে সেমিফাইনাল নিশ্চিত হলো যোগ্যতার অভাবে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা এই দলটি। জার্মানির ভেলটিনস-অ্যারিনায় মুখোমুখি হয় এই দুই দল।

ঘরের মাঠে এদিন খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। দলের লিড এনে দেন টিমো ভার্নার। ১৯ মিনিটে লেরয় সেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।

তবে দ্বিতীয়ার্ধের শেষ পাঁচ মিনিটে চমক দেখায় ডাচরা। ৮৫ মিনিটে ডাচদের পক্ষে প্রথম গোল করেন প্রমিস। এর পাঁচ মিনিটের মাথায় ভার্জিল ভন ডাইক দ্বিতীয় গোল করে দলকে ২-২ গোলের ড্র এনে দেন।

৪ ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডস উভয়ের ৭ পয়েন্ট। তবে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ে সেমিফাইনালে উঠল ডাচরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ