টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশ-উইন্ডিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ২২ নভেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৩০ নভেম্বর ঢাকায় মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এম এ আজিজ স্টেডিয়ামে, সৌম্য-শাদমানের ১২৬ রানের উদ্বোধনী জুটিতে দাপুটে শুরু করে বিসিবি একাদশ। সৌম্যের ব্যাট থেকে আসে ৭৮ রান। সৌম্যের বিদায়ের কিছুক্ষণের মধ্যে রান-আউট হন শান্ত।
২১ রান করেন তিনি। এরপর ৭৩ রান করে শাদমান রান-আউট হন। মিঠুন ২৭ রান করে অপরাজিত থাকেন। জাকির ১৮ ও লিটন ১ রানে আউট হলে খেলা ড্র ঘোষণা করা হয়।
স্বাগতিকরা ৭৫ ওভার ব্যাট করে ৫ উইকেটে তোলে ২৩২ রান। এর আগে প্রথম দিন দাপুটে ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩০৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল উইন্ডিজ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: