বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন নিক পোথাস। স্টুয়ার্ট ল'র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পোথাসকে এ দায়িত্ব দিয়েছে ক্যারিবীয় বোর্ড।
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্টুয়ার্ট ল। তার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি ক্যারিবীয় বোর্ড। ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন ল। ফিল্ডিং কোচ নিক পোথাসকে বাংলাদেশ সফরের জন্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: