আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে আর্জেন্টিনা এবং ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
মেন্দোজায় ৭৩ সেকেন্ডেই আর্জেন্টিনার পক্ষে গোলের খাতা খোলেন ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দি। এরপর দুই দলই অনেকগুলো আক্রমন করলেও লক্ষ্যভেদ করতে পারেননি কেউই। অবশেষে ৮৭ মিনিটে পাওলো দিবালা মেক্সিকোর জালে বল পাঠালে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।
এদিকে, ইংল্যান্ডের এমকে স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও ক্যামেরুন। ৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বদলি হিসেবে নামা রিচার্লিসনের একমাত্র গোলেই জয় পায় ব্রাজিল। এ নিয়ে টানা ৬ ম্যাচে জিতলো সেলেসাওরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: