উজবেকিস্তানে ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ অ্যান্ড জুনিয়র দাবায় ছেলেদের অনূর্ধ্ব-৮ গ্রুপের শিরোপা জিতেছেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।
তাসখন্দে বাংলাদেশি এই দাবাড়ু এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করেছেন।
৮ রাউন্ড শেষে মনন রেজার পয়েন্ট ৭। সপ্তম ও অস্টম রাউন্ডে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার হারান উজবেকিস্তানের দুই দাবাড়ুকে।
এছাড়া টুর্নামেন্টে মেয়েদের অনূর্ধ্ব-১৬ গ্রুপে কাজী জারিন তাসনিম ৮ ম্যাচে ৪ পয়েন্ট, অনূর্ধ্ব-১৪ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার নোশিম আঞ্জুম ৭ ম্যাচে ৪ পয়েন্ট, অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়াদিফা আহমেদ ৭ ম্যাচে সাড়ে ৩ পয়েন্ট আর অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারসিয়া খুশবু ৮ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছেন।
উজবেকিস্তানে এশিয়ান চেস ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টে ১১টি দেশের ৬ থেকে ২০ বছর বয়সী প্রায় তিনশো প্রতিযোগী অংশ নিচ্ছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: