খেলা

অবসরের ঘোষণা দিলেন গ্রেট দিদিয়ের দ্রগবা

গ্রেট দিদিয়ের দ্রগবা
গ্রেট দিদিয়ের দ্রগবা

অবসরের ঘোষণা দিয়েছেন আইভরি কোস্ট ও চেলসি গ্রেট দিদিয়ের দ্রগবা—বিশ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছেন।

ইউনাইটেড সকার লিগ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের পর থেকেই দ্রগবা অবসরে যাচ্ছেন বলে গুঞ্জন চলছিল। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের ফুটবলের ফাইনালে লুইসভিল সিটির কাছে ১-০ গোলে হারে দ্রগবার ফিনিক্স রাইজিং।

এটি আইভরি কোস্ট তারকার খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ ছিল। ৪০ বছর বয়সী দ্রগবা চেলসিতে খেলেই সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন।

ব্লুজদের হয়ে দুই দফায় ৩৮১ ম্যাচ খেলে ১৬৪ গোল করেছেন তিনি। জিতেছেন ৪টি প্রিমিয়ার লিগ।

গত ২০১২ সালে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। জাতীয় দলের হয়ে ১০৫ ম্যাচে দ্রগবার গোল ৬৫টি। আইভরি কোস্টের হয়ে তিনি তিনটি বিশ্বকাপ খেলেছেন। আর আফ্রিকার সেরা ফুটবলারের ট্রফি জিতেছেন দুইবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ