খেলা

চট্টগ্রাম টেস্ট

২০৪ রানের লক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

মাহমুদুল্লাহ ও মিরাজের ইনিংস
মাহমুদুল্লাহ ও মিরাজের ইনিংস

চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়ে খেলতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়। তাই সফরকারীদের সামনে জয়ের জন্য এই লক্ষ্য নির্ধারিত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২য় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১১ রান সংগ্রহ করতে গিয়ে ৪ উইকেট হারিয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩২৪ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৪৬ রানে। তাই প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পান সাকিব-মাহমুদউল্লাহরা। সেই লিড নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত অবস্থায় দিনশেষ করে তারা।

সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। দিনের শুরুতেই দলীয় ৬৯ রানে আউট হয়ে যান মুশফিক (১৯)। এরপর সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ। এই দুজন ৩৭ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান।

তবে দলীয় ১০৬ রানে মিরাজ (১৮) ফিরে গেলে সেই আশা আর দানা বাধতে পারেনি। শেষ পর্যন্ত ১২৫ রান করে দ্বিতীয় ইনিংস শেষ করে। মাহমুদউল্লাহ ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে দেবেন্দ্র বিষু চারটি, রোস্টন চেজ তিনটি এবং জমেল ওয়ারিকান দুটি করে উইকেট নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ