কলম্বোয় তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কাকে ৩-০ তে হোয়াইওয়াশ করলো থ্রি লায়নরা। ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
৪ উইকেটে ৫৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই সান্দাকানকে ফেরান স্পিনার জ্যাক লিচ। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করে লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে ১০২ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস ও রোশেন সিলভা। ব্যক্তিগত ৮৬ রানে মেন্ডিসকে রান আউট করেন লিচ।
আর সিলভা বিদায় নেন ৬৫ রান করে। দশম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে খেলা জমিয়ে তুলেছিলেন মালিন্দা পুষ্পকুমারা ও সুরাঙ্গা লাকমাল।
তবে লাকমাল ব্যক্তিগত ১১ রানে লিচের চতুর্থ শিকার হলে ২৮৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৪২ রানের জয় পায় ইংল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: