মেসি গোলে মাত্র নয় মিনিটের ব্যবধানে গোল করিয়ে ২-০ গোলে এগিয়ে নেয় বার্সাকে। এরপরে গোল শোধ দেয় পিএসভি। কিন্তু জয় কিংবা স্বান্তনার সমতা নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
ঘরের মাঠে পিএসভি দারুণ খেলেছে এ ম্যাচে। তবে যথারীতি বার্সার পায়ে বল ছিল বেশি। কিন্তু বার্সার রক্ষণে বেশ ক’বার কাঁপন ধরিয়েছে পিএসভি। বার্সার ২১ শটের বিপরীতে স্বাগতিকরা গোলমুখে শট নেয় ২৩টি। এরমধ্যে পিএসভি গোলের লক্ষ্যে শট নেয় নয়টি।
তবে দুভাগ্য তাদের গোল করতে পেরেছে মোটে একটি। তাও ম্যাচের ৮২ মিনিটে এসে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর। মেসি-সুয়ারেজরাও কম যাননি। তাদের নেয়া আট শট জয়ের ব্যবধান আরও বড় করতে পারতো।
ম্যাচের প্রথমার্ধে বার্সার কুতিনহো, মেসি, ভিদালরা দারুণ কিছু সুযোগ পায়। তবে এগিয়ে যেতে পারেনি। আবার পিএসভির শট ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মেসি গোল করেন। আর ৭০ মিনিটে গোল করান পিকেকে দিয়ে। তার নেওয়া ফ্রি কিক ধরে সহজ গোল পান পিকে।
‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চলে গেলো বার্সেলোনা ও টটেনহ্যাম। বিদায় নিতে হলো পিএসভি ও ইন্টার মিলানকে।