এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান।
তার ডেপুটি হিসেবে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া দলের অন্য সদস্যরা হলেন নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহোর শেখ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষে পাকিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ৬ থেকে ১৫ ডিসেম্বর চলবে এই টুর্নামেন্ট। বাংলাদেশের সবগুলো খেলা হবে পাকিস্তানের করাচিতে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: