খেলা

ঢাকা টেস্ট: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ঢাকা টেস্ট: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
ঢাকা টেস্ট: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

টেস্টে ইনিংস ব্যবধানে এটি বাংলাদশের প্রথম জয়। আর সাদা পোশাকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ২-০ ব্যবধানের এ জয়ে দ্বিতীয়বারের মতো উইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

গত ২০০৯ সালে ক্যারিবীয়ন দ্বীপপুঞ্জে তাদের একই ব্যবধানে ধবলধোলাই করেছিল সাকিব বাহিনী। টাইগারদের ঐতিহাসিক এই জয়ের নায়ক মিরাজ। দুই ইনিংসে মোট ১২ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তরুণ এ স্পিনার।

টেস্টে রেকর্ডময় আরেকটি জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অতিথি ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো হয়েছে হোয়াইটওয়াশ। প্রায় পাঁচ মাস আগে উইন্ডিজ সফরে যেয়ে ২-০ তে ধবলধোলাই হয় বাংলাদেশ। একচেটিয়ে আধিপত্যে ঢাকা টেস্ট ইনিংস ও ১৮৪ রানে জিতে সেই হারের প্রতিশোধ নিয়েছে টাইগাররা।

৫০৮ রানে প্রথম ইনিংস ঘোষণার পর, সফরকারিদের ৫ উইকেট নিয়ে আগের দিনই বড় জয়ের পথ তৈরি করে বাংলাদেশ। মারমুখী ব্যাটিংয়ে তৃতীয় দিন শুরু করা উইন্ডিজ এক মিরাজের ঘূর্ণিতেই কাবু হয়ে যায়। টাইগারদের তরুণ এই স্পিনার একাই ৭ উইকেট নেন। এটি এক ইনিংসে মিরাজের ক্যারিয়ারের আর বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং।

প্রথম ইনিংসে সফরকারিদের অন্য তিনটি উইকেট নেন সাকিব। ব্র্যাথওয়েট বাহিনী গুটিয়ে যায় ১১১ রানে।

৩৯৭ রানে পিছিয়ে থেকে ফল-অনে পড়ে ক্যারিবীয়রা। কিন্তু তাইজুল-সাকিবের ঘূর্ণিতে লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েন সফরকারিরা। দিনের প্রথম সেশনে ৮২ রানের বিনিময়ে ৯ উইকেট নিয়ে জয়ের সুবাস পেতে থাকে স্বাগতিকরা।

লাঞ্চের পর হেটমায়ারের ৯৩ রানের ঝড়ো ইনিংসে প্রতিরোধ গড়ে উইন্ডিজ। কিন্তু মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসেও বেশিদূর যেতে পারেনি ক্যারিবীয়রা। ২১৩ রানে থামে সফরকারি দলটি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ঝুলিতে পুরেন মিরাজ। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ