খেলা

স্প্যানিশ লা লিগায় জয় পেল বার্সা- রিয়াল

স্প্যানিশ লা লিগায় জয় পেল বার্সা- রিয়াল
স্প্যানিশ লা লিগায় জয় পেল বার্সা- রিয়াল

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

ভিয়ারিয়ালকে ২-০ গোলে বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্যাম্প ন্যুতে ৩৫ মিনিটে জেরার্ড পিকে এগিয়ে নেন স্বাগিতক বার্সেলোনাকে। এরপর খেলার শেষের দিকে চার্লস অ্যালেনা ভিয়ারিয়ালের জালে বল পাঠালে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।

আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৮ মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ভ্যালেন্সিয়া। কারভাহালের শটে মাথা ছুঁইয়ে নিজেদের জালেই বল পাঠান ড্যানিয়েল ওয়াস।

৮৩ মিনিটে লুকাস ভাসকেস স্কোরশিটে নাম তুললে ২-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান খেলায় ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ