ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। ফুলহামকে ২-০ গোলে চেলসি এবং টটেনহাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল।
স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতেই পেড্রোর গোলে লিড নেয় চেলসি। এরপর গোল শোধের অনেক চেষ্টা করে ফুলহাম। তবে, ৮২ মিনিটে রুবেন লফটাস চিক জালে বল পাঠালে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
অন্য খেলায়, এমিরেটস স্টেডিয়ামে, পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আর্সেনালের পিয়েরে এমেরিক অবামেয়াং। ৩০ মিনিটে খেলায় সমতা ফেরান টটেনহামের এরিক দিয়ের।
কিছুক্ষণ পর পেনাল্টি থেকে টটেনহামকে ২-১ এ এগিয়ে নেন হ্যারি কেইন। তবে, সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টটেনহাম। ৫৬ মিনিটে অবামেয়াং আরো একটি গোল করলে খেলায় ফেরে গানাররা। এরপর আলেকজান্দ্রে ল্যাকাজেত্তে এবং লুকাস তোরেইরা আরো দুটি গোল করলে ৪-২ ব্যবধানের জয় পায় আর্সেনাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: