আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট বোলার র্যাঠঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ১২ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ।
এর ফলে আইসিসির সবশেষ টেস্ট বোলার র্যা ঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি।
এটি মিরাজের ক্যারিয়ার সেরা র্যারঙ্কিং।
এদিকে, ক্যারিবীয়দের বিপক্ষে ভালো পারফর্ম করে টেস্ট ব্যাটসম্যান র্যানঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ২১তম স্থানে সাকিব আল হাসান এবং ১৫ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ।
অলরাউন্ডার র্যাাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: