বৃহৎ পরিসরে যদি কিছু করা যায়—এ ভাবনাতেই রাজনীতিতে আসা বলে জানিয়েছেনে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মঙ্গলবার রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সুযোগ পেলে ক্রিকেটের উন্নয়নেও কাজ করতে চান মাশরাফি।
তবে, এখনো পর্যন্ত তার পুরো মনোযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দিকেই অন্য যে কোনো সিরিজের মতো এটিও তার কাছে সমান গুরুত্বপূর্ণ।
মাশরাফি বলেন, তিন ম্যাচের এই সিরিজ শেষ হবে ১৪ ডিসেম্বর— এরপর নড়াইলে নিজের নির্বাচনী এলাকায় যাবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: