খেলা

এবারের ব্যালন ডি অর জিতলেন লুকা মদ্রিচ

ব্যালন ডি অর জিতলেন লুকা মদ্রিচ
ব্যালন ডি অর জিতলেন লুকা মদ্রিচ

মেসি-রোনালদোর দশ বছরের রাজত্বে হানা দিয়ে এবারের ব্যালন ডি অর জিতলেন লুকা মদ্রিচ।

সোমবার রাতে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল বিজয়ীর নাম ঘোষণা করেছে। ক্রোয়েশিয়ার অধিনায়ক এ বছরের ইউরোপসেরা ও ফিফা বর্ষসেরার পুরষ্কারও জিতেছিলেন।

রাশিয়া বিশ্বকাপের দারুণ খেলা রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মদ্রিচ এবার ফরাসি ট্রফিটিও ঘরে তুললেন। গত দশ বছর ধরে ফুটবলের বেশিরভাগ বড় পুরষ্কারের মতো ব্যালন ডি' অরেও ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব।

দুজনেই পাঁচবার করে জিতেছেন সম্মানজনক এই সোনার বলটি। ব্যালন ডি অরের ট্রফি না জিতলেও পর্তুগিজ তারকা রোনালদো এবার দ্বিতীয় স্থান পেয়েছেন।

এছাড়া ফ্রান্সের গ্রিজমান তৃতীয় ও এমবাপে চতুর্থ স্থানে ছিলেন। আর্জেন্টাইন সুপারস্টার মেসির ছিলেন পাঁচে। সেরা দশের মধ্যে ছিলেন না ব্রাজিলের নেইমার। পেয়েছেন দ্বাদশ স্থান।

এদিকে, এ বছর প্রথমবার নারীদের ব্যালন ডি অর ট্রফি দেয়া হয়েছে।

পুরষ্কারটি জিতেছেন নরওয়ের আদা হেগেরবার্গ। আর এবার থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-২১ ব্যালন ডি'অর কোপা ট্রফি জিতেছেন এমবাপে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ