স্বাধীনতা কাপ ফুটবলের ডি গ্রুপের ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দিনের দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমনে জমে ওঠে খেলা। শেখ রাসেলের রক্ষণে আধিপত্য বিস্তার করে বসুন্ধরার ফরোয়ার্ডরা। তবে অনেকগুলো গোলের সুযোগ সৃষ্টি করেও লক্ষ্যভেদ করতে পারেননি কোনো খেলোয়াড়।
গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। সুযোগ পেয়েছিলো শেখ রাসেলও। তবে ফিনিশিংয়ের অভাবে গোলবঞ্চিত হয় তারাও। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: