খেলা

দ্বিতীয় রাউন্ডে বার্সা

দ্বিতীয় রাউন্ডে বার্সা
দ্বিতীয় রাউন্ডে বার্সা

প্রথম লেগে কুলতুরাল লেওনেসারের সাথে ১-০ গোলে জিতেছিল বার্সা। সেই আত্মবিশ্বাস নিয়ে ক্যাম্প ন্যুতে খেলতে নামেন ব্লাউগ্রানারা। এদিন মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বসিয়ে রাখা হয়।

সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসি ছাড়া বার্সাকে। ১৮ মিনিটে ইভান রাকিতিচের পাস ধরে বল জালে জড়ান মুনির এল হাদ্দাদি।

ম্যাচে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সা। ফলে ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেননি কাতালান ক্লাবটি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস সুয়ারেজ। এরপর একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে ব্যস্ত রাখেন স্বাগতিকরা।

তবে গোলের দেখা মিলছিল না। অবেশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে ঠিকানায় বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন মালকম। এ গোলেও ছিল রাকিতিচের পায়ের ছোঁয়া।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতি বাড়ায় কুলতুরাল লেওনেসা।যার ফলে সাফল্যও ধরা দেয়। ৫৫ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান কমান ইয়োসেপ সেনে। অতিথিদের দৌড় ছিল সেই পর্যন্তই।

বাকি সময়টা প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়িয়েছে বার্সা। ৭০ মিনিটে লক্ষ্যভেদ করেন ডেনিস সুয়ারেজ। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। শেষ ষোলোয় আরও উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া ও ভিয়ারিয়াল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ