বিশ্বকাপের আগে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সঙ্গে থাকবে উইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড। সবগুলো ম্যাচ হবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে খেলবে দুবার করে। সেরা দুডি দল খেলবে ফাইনালে।
আয়ারল্যান্ড ও উইন্ডিজের ম্যাচের মধ্য দিয়ে ৫ মে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ উইন্ডিজের বিপক্ষে ৭ মে। ৯ মে বাংলদেশের দ্বিতীয় ম্যাচ আইরিশদের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ১৭ মে'র ফাইনালে। ম্যালাহাইডে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের একটি ওয়ানডে খেলার পর শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ।
এর আগে ২০১৭ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল টাইগাররা। সেবারও আইরিশদের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল লাল-সবুজরা। সিরিজের তৃতীয় দলটি ছিল নিউজিল্যান্ড। সেবার কিউইরা ট্রফি জিতেছিল। আর বাংলাদেশ হয়েছিল রানার্সআপ।