খেলা

ইতালিয়ান সিরি আ'য় ইন্টার মিলানকে হারিয়েছে ইউভেন্টাস

মারিও মানজুকিচ
মারিও মানজুকিচ

ইতালিয়ান সিরি আ'য় ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে টেবিল টপার ইউভেন্টাস। এই জয়ে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট ইউভদের। এর ফলে ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে প্রথম ১৫ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে ইতালির ক্লাবটি।

নিজেদের মাঠে খেলতে নেমে শুরু থেকেই একের পর এক আক্রমণ করে চলে ইউভেন্টাস। ইন্টার মিলানও কম যায়নি। পাল্টাপাল্টি আক্রমণেই এগিয়ে চলে খেলা। ৩০ মিনিটে পলিতানি-ইকার্দি আর গ্যাগলিয়ানি ত্রয়ীর দুর্দান্ত আক্রমণে ভালো সুযোগ তৈরি করলেও গোল পায়নি ইন্টার মিলান। ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইউভেন্টাস স্ট্রাইকার মারিও মানজুকিচ।

বাম পাশ থেকে কেনসেলোর বাড়ানো ক্রস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। এ হারে তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৯। ইউভেন্টাসের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দুইয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ