খেলা

৯ উইকেটে হারিয়ে ১৯৫ রানেই থেমে গেল উইন্ডিজ

৯ উইকেটে হারিয়ে ১৯৫ রানেই থেমে গেল উইন্ডিজ
৯ উইকেটে হারিয়ে ১৯৫ রানেই থেমে গেল উইন্ডিজ

বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে ম্যাচ শুরু করে উইন্ডিজ। তবে বাংলাদেশের বোলারদের চাপে একে একে সাজ ঘরে ফিরেন ক্যারিবিয়ানরা।

রোববার রাজধানীর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জয় পায় উইন্ডিজ। টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের পাঠান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট তুলে নিলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানেই থেমে যান সফরকারীরা।

নিজের ষষ্ঠ ওভার পর্যন্তও উইকেট শূন্য ছিল মোস্তাফিজ কিন্তু এরপরই ২ ওভারেই তুলে নেন তিন উইকেট। ইনিংসের ৪৭তম ওভারে প্রথম উইকেট পান মোস্তাফিজ। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা রোস্টন চেজকে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান এই বাঁহাতি পেসার। ৩৮ বলে ৩২ রান করে ফেরেন চেজ। এরপর মোস্তাফিজের বলে একে একে ফেরেন কেমো পল ও দেবেন্দ্র বিশু।

বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও উইকেট পাচ্ছিলেন না পেসার রুবেল হোসেন। অবশেষে মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে পেলেন প্রথম উইকেট। নিজের ৮ম ওভারের চতুর্থ বলে ২৫ রানে ফেরান স্যামুয়েলসকে। বাউন্ডারিতে দাঁড়ানো লিটন দাস অসাধারণ এক ক্যাচে ফেরান তাকে।

ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে তৃতীয় উইকেট তুলে নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যক্তিগত ৮ম ওভারের প্রথম বলেই পান উইকেট। মাশরাফির বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪ রানে আউট হয়ে ফেরেন রোভম্যান পাওয়েল।

ব্যক্তিগত ৮ ওভারের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে সিমরন হেটমায়ারকে বোল্ড করে ফেরান মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন হেটমায়ার।

এর আগে অসাধারণ বোলিং করা মাশরাফি বিন মর্তুজার জোড়া আঘাতে টপঅর্ডারের দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভোর পর মাশরাফির বলে শাই হোপ প্যাভিলিয়নে ফেরেন। ৫৯ বলে ৪৩ করে মেহেদি হাসান মিরাজে তালুবন্দী হন হোপ।

উইকেটে সেট হতে থাকা ড্যারেন ব্রাভোকে দারুণ এক ক্যাচে মাঠ ছাড়া করান তামিম ইকবাল। ২১তম ওভারের চতুর্থ বলে মাশরাফি বিন মর্তুজার করা বলে ব্রাভো তুলে মারলে উড়ে এসে ক্যাচ লুফে নেন তামিম। ৫১ বলে ১৯ রান করেন ব্রাভো।

নিজের চতুর্থ ওভারের শেষ বলে কাইরান পাওয়েলকে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১০ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইন্ডিজ ওপেনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ