তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল (মঙ্গলবার) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ১টায়।
টেস্টের মতোই দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে এরই মধ্যে ১-০তে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। আগামীকাল জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে মাশরাফি বাহিনীর। সে লক্ষ্য নিয়েই খেলতে নামবেন মুশফিক, মাহমুদুল্লাহ'রা।
টেস্টে স্পিনাররা দাপট দেখালেও, ওয়ানডে ফরম্যাটে আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। মুস্তাফিজ ও মাশরাফির বোলিং তোপে গুড়িয়ে গেছে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ।
এদিকে, পেস অ্যাটাকের জন্য বিখ্যাত ক্যারিবীয় বোলারদের ভালোভাবেই সামলেছেন মুশফিক, লিটনরা। দ্বিতীয় ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্টিভ রোডসের শীষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: