খেলা

নিষিদ্ধ লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া

আকিলা ধনঞ্জয়া
আকিলা ধনঞ্জয়া

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে শ্রীলঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া নিষিদ্ধ হয়েছেন।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিলা বল ছাড়ার সময় নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়েও হাত বেশি বাঁকাচ্ছেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলারদের সতর্ক করার ব্যাপারে আইসিসির যে আইন রয়েছে তার ১১.১ ধারা অনুযায়ী ধনঞ্জয়ার এই বোলিং অ্যাকশন বিশ্বের সব দেশই তাদের স্থানীয় লিগের জন্য নিষিদ্ধ বলে ধরে নেবে।

তবে ১১.৫ ধারা অনুযায়ী এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে সে দেশের স্থানীয় লিগে বল করতে পারবেন এই অফ স্পিনার। তবে সেটা অবশ্যই বোর্ডের নজরদারির মধ্যে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয় আকিলাকে। পরীক্ষার পর আকিলার বোলিংয়ে চাকিংয়ের প্রমাণিত হয়। তবে তিনি তার বোলিং অ্যাকশন পরিবর্তন করে ফের আইসিসির কাছে পরীক্ষা দিয়ে জাতীয় দলে ফিরতে পারবেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া আকিলা দেশের হয়ে বোলিংয়ে চমৎকার ভূমিকা রাখছেন। আসন্ন বিশ্বকাপের আগে পঁচিশ বছর বয়সী এ খেলোয়াড় দলে ফিরত পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ