খেলা

টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে ফিরেছেন মিঠুন ও সাইফউদ্দীন।বাদ পড়েছেন সাব্বির, মোসাদ্দেক ও আবু জায়েদ রাহি।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের একাদশে সুযোগ পান মিঠুন ও সাইফউদ্দীন। এই দুজনকেই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও নেয়া হয়েছে।সাকিবের নেতৃত্বে দলের অন্যরা হলেন মাহমুদুল্লাহ, তামিম, সৌম্য, লিটন, মুশফিক. রুবেল, মুস্তাফিজ, মিরাজ, অপু, রনি ও আরিফুল।

১৭ ডিসেম্বর সিলেটে হবে প্রথম টি-টোয়েন্টি। ২০ ও ২২ ডিসেম্বরের ম্যাচ দুটি হবে ঢাকার মিরপুরে। এ বছরের আগস্টে উইন্ডিজ সফরে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ২-১ এ সিরিজটি জিতেছিল টাইগাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ