সিলেটে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ১৯৮ রানে ক্যারিবীয়দের বেধেঁ ফেলে বাংলাদেশ। এরপর তামিম ইকবালের. ও সৌম্য সরকারের. রানে ভর করে. বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফর্মে থাকা ওপেনার শাই হোপ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। হোপ ১০৮ রানে অপরাজিত থাকেন।
ক্যারিবীয়রা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। মেহেদি হাসান মিরাজ ৪টি এবং সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা শিকার করেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে, ২৩ রান করে লিটন দাশ ফিরে গেলেও, তামিম ইকবাল ৪৪তম এবং সৌম্য সরকার পুরণ করেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। সৌম্য সরকারের. ও তামিম ইকবালের অপরাজিত. রানে ভর করে. উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।