আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় সাকিব আল হাসানকে আর্থিক জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল - আইসিসি।
বাংলাদেশ দলপতি সোমবারের টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করেছেন। মঙ্গলবার জানানো হয় শাস্তি হিসেবে সাকিবের ম্যাচ ফি'র পনেরো শতাংশ কেটে রাখা হবে। সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
২০১৬ সালে এই নিয়ম চালুর পর দ্বিতীয় দফা সাকিব ডিমেরিট পয়েন্ট পেলেন। এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: