খেলা

পঞ্চম বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জয় মেসির

লিওনেল মেসি
লিওনেল মেসি

পঞ্চম বারের মত ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করলেন লিওনেল মেসি। ২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোল করার সুবাদে আর্জেন্টাইন সুপারস্টার এই সম্মান অর্জন করলেন। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া প্রতি বছর এই পুরস্কারটি দিয়ে থাকে।

এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো আর লিও মেসি সমান ৪ বার করে গোল্ডেন বুট জিতেছিলেন। কিন্তু, এবার পর্তুগিজ উইঙ্গারকে ছাড়িয়ে গেলেন মেসি। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেসির হাতে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মেসি প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন ২০০৯-১০ মৌসুমে। সেবারও ৩৪ গোল করেছিলেন তিনি।

তবে তিনি সবচেয়ে বেশি গোল করেছিলেন ২০১১-১২ মৌসুমে। সেবার মেসির গোলের সংখ্যা ছিল ৫০। চলতি মৌসুমেও ১৪ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে সবার আগে আছেন বার্সেলোনা দলপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ