খেলা

টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো বাংলাদেশ। টাইগারদের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে ক্যারিবীয়রা।

খেলার শুরু থেকেই মারমুখী ব্যাট চালায় টাইগাররা। তামিম-লিটন ৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১৫ রান করে অ্যালেনের বলে কটরেলের হাতে ক্যাচ দিয়ে তামিম বিদায় নেন।

একপ্রান্ত আগলে ঝড়ো ফিফটি তুলে নেন লিটন। ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। কটরেলের শিকার হওয়ার আগে ২২ বলে ৩২ রান করেন সৌম্য সরকার।

পরপর দুই ওভারে সৌম্য, লিটন ও মুশফিকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

তবে সাকিব-মাহমুদুল্লাহর ৯১ রানের হার না মানা জুটিতে দুইশোর কোটা পার করে ফেলে স্বাগতিকরা। ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান করে সাকিব বাহিনী। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। সাকিব ৪২ আর মাহমুদুল্লাহ ৪৩ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে, দ্রুতগতিতে রান তুলতে থাকেন ক্যারিবীয়ররাও। শুরুতেই ওপেনার এভিন লুইসকে ফেরত পাঠান আবু হায়দার।

এরপর দ্বিতীয় উইকেটে হোপ ও পুরান ৪১ এবং চতুর্থ উইকেটে হেটমেয়ার ও পাওয়েল যোগ করেন ৩৬ রান।

এছাড়া সফরকারী ব্যাটসম্যানদের ক্রীজে থিতু হতে দেয়নি বাংলাদেশের বোলাররা।

১৯ ওভার ২ বলে ১৭৫ রানে সফরকারীদের বেধে ফেলেন সাকিব, মিরাজরা। ব্যাট হাতে ৪২ রান ও বল হাতে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ