খেলা

বছর শেষের র‌্যাংকিংয়ের শীর্ষে বেলজিয়াম

বেলজিয়াম
বেলজিয়াম

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলো বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ানরা ১ হাজার ৭২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে।

এ বছর মাত্র দুটি ম্যাচ হেরেছেন লুকাকু-হ্যাজার্ডরা। ফ্রান্সের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ছাড়া সুইজারল্যান্ডের কাছেও একটি ম্যাচ হেরেছে বেলজিয়ানরা। ২০১৮ সালের সবশেষ র‌্যাংকিংয়ের বেলজিয়ামের পর আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ফরাসিরা মাত্র এক পয়েন্ট পেছনে। তাদের মোট পয়েন্ট ১ হাজার ৭২৬। ১ হাজার ৬৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল। চারে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। আর পাঁচে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা ইংল্যান্ড।

এরপর একে একে পর্তুগাল, উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক।

এদিকে, সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এগারো, জার্মানি ষোলো ও ইতালি আঠারো নম্বরে থেকে বছর শেষ করেছে। এই দলগুলোর মতো বাংলাদেশের র‌্যাংকিংয়েরও পরিবর্তন আসেনি। ১৯২ নম্বরেই আছে লাল-সবুজরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ