খেলা

বাংলাদেশ-উইন্ডিজকে জরিমানা আইসিসির

বাংলাদেশ-উইন্ডিজকে জরিমানা আইসিসির
বাংলাদেশ-উইন্ডিজকে জরিমানা আইসিসির

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই ২য় টি-২০তে স্লো ওভার রেটের জন্য জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা আইসিসি। ওই ম্যাচে টাইগার দলপতি সাকিব আল হাসানকে নির্ধারিত সময়ের চাইতে এক ওভার ও ক্যারিবিয়ান দলপতি কার্লোস ব্র্যাফেটকে দুই ওভার স্লো বলে উল্লেখ করেছেন আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার জেফ ক্রো।

এ জন্য দু’ দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। ম্যাচ শেষে দুই অধিনায়কই তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের ওপর অর্পিত জরিমানা মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফি’র ২০ ভাগ ও তার সতীর্থদের ম্যাচ ফি’র ১০ ভাগ করে জরিমানা করা হয়েছে এবং বলা হয়েছে, টি-২০তে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ একই ঘটনা আরেকবার ঘটালে সেটা অধিনায়ক হিসেবে সাকিবের অপরাধ বলে গণ্য হবে এবং সেজন্য তাকে সাময়িক বহিষ্কার করা হবে।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাফেটকে তার ম্যাচ ফি’র ৪০ ও সতীর্থদের ২০ ভাগ করে জরিমানা করা হয়েছে এবং তাকেও বলা হয়েছে, টি টোয়েন্টিতে আগামী এক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ একই ঘটনা আরেকবার ঘটালে সেটা অধিনায়ক হিসেবে ব্র্যাফেটের অপরাধ বলে গণ্য হবে এবং সেজন্য তাকেও সাময়িক বহিষ্কার করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ