খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে হেরে গেল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে হেরে গেল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে হেরে গেল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে বছরের শেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল স্বাগতিকরা।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ৩৬ বল থেকে ৬টি চার ও ৮টি ছক্কার মারে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এভিন লুইস। এর মধ্যে ১৮ রানেই হাফসেঞ্চুরি পূর্ণ করন তিনি।

মাত্র ৪.৫ ওভারে ৭২ রানে ভেঙেছিল ওপেনিং জুটি। আর অষ্টম ওভারেই দলটি শত রান পেরিয়ে যায়। তবে লুইস আউট হওয়ার পর রানের সেই গতি আর থাকেনি। যে কারণে ১৯০ রানের মধ্যেই থামতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজের অন্য ব্যাটসম্যানদের মধ্যে নিকোলাস পুরান ২৯ ও শাই হোপ করেন ২৩ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ তিনটি করে উইকেট।

জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দলীয় ২২ রানের মাথায় তামিম রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন। সৌম্যকে নিয়ে লিটন দাস ভালই খেলছিলেন। দলীয় ৬৫ রানে সৌম্য আউট হওয়ার পর পরিস্থিতি পাল্টাতে থাকে। পরপরই আউট হয়ে ফিরে যান সাকিব। আর এক রান যোগ হতেই ফিরেন মুশফিকও।

এরপর ৯৬ রানের মধ্যে আরো চার উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান মাহমুদউল্লাহ, লিটন দাস, আরিফুল হক ও মোহাম্মদ সাইফ উদ্দিন। লিটন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন।

নবম উইকেটে মিরাজ ও আবু হায়দার রনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৯ রানে মিরাজ (১৯) আউট হলে সেই প্রতিরোধ ভাঙে। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজ আউট হন। তাই ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। আবু হায়দার রনি ২২ রান নিয়ে অপরাজিত থাকেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ