ফাইনালে আল আইনকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয় এবং মোট চতুর্থবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
সেমিফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে হারিয়ে চমক দেখালেও ফাইনালে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড়াতেই পারেনি আল-আইন।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৪ মিনিটে বেনজেমার কাটব্যাক থেকে পাওয়া বল জালে জড়ান লুকা মদরিচ।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লিওরেন্তে।
৭৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন সার্জিও রামোস। ৮৬ মিনিটে জাপানি ডিফেন্ডার শিয়োতানির গোলে ব্যবধান কমায় আল আইন।
শেষ মুহূর্তে নাদের নিজেদের জালেই বল জড়ালে ৪-১ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: