ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষদিকের গোলে হার এড়ালো ইউভেন্টাস।
ইতালিয়ান লিগে আটালান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউভরা। এর ফলে এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
আটালান্টার বেরাত দিজিমসিটি শুরুর দিকে আত্মঘাতী গোল করে বসেন। কিন্তু ডুভান জাপাতা একাই খেলার মোড় ঘুরিয়ে দেন। দুই অর্ধে দুটি গোল করে আটলান্টাকে ম্যাচে ফেরান তিনি।
এর মাঝেই ইউভেন্টাসের রদ্রিগো বেন্তানচুর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের ইউভেন্টাস যখন হারের শঙ্কায় তখন বদলি হিসেবে নামা রোনালদো কর্ণার থেকে আসা বলে হেড করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: