পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ষষ্ঠ আসরের।
রাজধানীর মিরপুরে উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে রংপুর রাইডার্স।
মিরপুরে বেলুন উড়িয়ে বিপিএল টি-টোয়েন্টির এবারের আসরের উদ্বোধন করা হয়।
মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংস দলপতি মুশফিক।
চিটাগংয়ের পেসারদের তোপে সুবিধা করতে পারেনি রংপুরের টপ-অর্ডার। ৪ ওভারে ১৮ রান তুলতেই রংপুরের হেইলস, মিঠুন, রুসো ও মেহেদি মারুফ বিদায় নেন।
এর মধ্যে তিনটি উইকেটই নেন চিটাগংয়ের প্রোটিয়া পেসার ফ্রাইলিংক। অন্যটি নেন আবু জায়েদ রাহি।
এরপর হাওয়েল আর ফরহাদকে বিদায় করেন স্পিনার নাইম হাসান।
চিটাগং পেসার খালেদ আহমেদের শিকার হন রংপুর অধিনায়ক মাশরাফি। ৩৫ রানে সপ্তম উইকেট হারানোর পর, রাভি বোপারা-সোহাগ গাজীর জুটিতে পঞ্চাশের কোটা পেরোয় রংপুর।