খেলা

জয় দিয়ে নতুন বছর শুরু বার্সেলোনার

জয় দিয়ে নতুন বছর শুরু বার্সেলোনার
জয় দিয়ে নতুন বছর শুরু বার্সেলোনার

জয় দিয়ে নতুন বছর শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গেটাফেকে তারা হারিয়েছে ২-১ গোলে। অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গেছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

একের পর এক গোলে মিসের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বার্সা দলপতি লিওনেল মেসি। ৪২ মিনিটে লুইস সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করলেও ঠিক এক মিনিটের মাথায় ব্যবধান কমান গেটাফে ফরোয়ার্ড হাইমে মাতা।

দ্বিতীয়ার্ধে একাধিক গোল মিস করার ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় ভালভার্দে শীষ্যরা। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানেই রয়েছে বার্সেলোনা।

এদিকে, রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরে টেবিলের পাঁচে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। বার্সার সমান ম্যাচ খেলেও তাদের পয়েন্ট এখন ৩০।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ