খেলা

আলিসের হ্যাটট্রিকে ঢাকা ডায়নামাইটসের দুর্দান্ত জয়

আলিসের হ্যাটট্রিকে ঢাকা ডায়নামাইটসের দুর্দান্ত জয়
আলিসের হ্যাটট্রিকে ঢাকা ডায়নামাইটসের দুর্দান্ত জয়

আলিসের হ্যাটট্রিকে দুর্দান্ত জয়ে পেয়েছে জয় ঢাকা ডায়নামাইটস। এদিন টস জিতে ফিল্ডিংয়ের নিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি বিন মর্তুজা। রংপুর রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে হেরে যায় রংপুর রাইডার্স।

শুরুতে ব্যাট করে ১৮৩ রানের ভালো সংগ্রহ করে ঢাকা। দলের হয়ে ২৬ বলে ৬২ রান করেন পোলার্ড। এছাড়া সাকিব খেলেন ৩৬ রানের ইনিংস। রাসেল করেন ঝড়ো ২৩ রান। তাদের ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ওই রান তোলে ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারায় রংপুর। এরপর রাইলি রুশো এবং মোহাম্মদ মিঠুন করেন ১২১ রানের জুটি। রুশো ফিরে যান ৪৪ বলে ৮৩ রান করে। এছাড়া মোহাম্মদ মিঠুন ৪৯ রান করে আউট হন। রংপুরের ইনিংসের ১৮তম ওভারে বল হাতে নিয়ে দারুণ এক হ্যাটট্রিক করেন আলিস ইসলাম। একে একে ফেরান মিঠুন, মাশরাফি এবং ফরহাদ রেজাকে।

এরপর ম্যাচ যায় ঘুরে। শেষ দুই ওভারে রংপুরের দরকার ছিল ২৩ রান। রংপুর নিতে পারে ২০ রান। ম্যাচ হারে ২ রানে। শেষ দুই ওভারেও অবশ্য দারুণ জমজমাট ছিল ম্যাচ। শেষ বলে রংপুরের দরকার ছিল ৪ রান। কিন্তু তারা নিতে পারে মোটে এক রান। শেষ বলে শেষ উইকেট হিসেবে ব্যাটে থাকা শাফিউল ইসলাম অবশ্য ওভারের প্রথম দুই বলে দুটি চার মারেন। কিন্তু শেষ বলটায় আর মারতে পারেননি তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ