খেলা

সিলেটকে হারিয়ে টানা চতুর্থ জয় ঢাকার

সিলেটকে হারিয়ে টানা চতুর্থ জয় ঢাকার
সিলেটকে হারিয়ে টানা চতুর্থ জয় ঢাকার

সিলেট সিক্সার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসরে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। গতকাল টুর্নামেন্টের ১২তম ম্যাচে ঢাকা ৩২ রানে হারিয়েছে সিলেটকে। ৪ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। ৩ খেলায় ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ঢাকা ডায়নামাইটস। প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় তারা। ওপেনার আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই ৪ রান করে পাকিস্তানী সোহেল তানভিরের শিকার হয়ে মাঠ ছাড়েন। তবে পরের তিন ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ২৫, রনি তালুকদার ৫৮ ও অধিনায়ক সাকিব আল হাসান ২৩ রান করেন। এতে ৪ উইকেটে ১১৭ রানে পৌঁছে যায় ঢাকা। দুই বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল ব্যর্থ হলেও ঢাকা ৭ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় ঢাকা।

জবাবে ব্যাট হাতে নেমে হোচট খেতে থাকে সিলেট সিক্সার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ৭ উইকেটে ৭৫ রানে পরিণত হয় দলটি। অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৭, উইকেটরক্ষক লিটন দাস ৯, আফিফ হোসেন ৪, নাসির হোসেন ১, সাব্বির রহমান ১২, অলক কাপালি ২ ও সোহেল তানভীর ৭ রান করে ফিরেন। তাই দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে সিলেট।

কিন্তু এ অবস্থায় ব্যাট হাতে একাই লড়াই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ছক্কার বন্যা বইয়ে দেন মিরপুরে। ৯টি ছক্কা মেরেছেন তিনি। সাথে ছিলো মাত্র ১টি চার। ৪৭ বলে ৭২ রানের ঝকমকে ইনিংস খেলেন পুরান। তার বিদায়ের পর ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান পর্যন্ত যেতে পারে সিলেট সিক্সার্স। ঢাকার রুবেল হোসেন ২২ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ঢাকার রনি তালুকদার।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ডায়নামাইটস: ১৭৩/৭, ২০ ওভার (রনি ৫৮, নারাইন ২৫, তাসকিন ৩/৩৮)।

সিলেট সিক্সার্স: ১৪১/৯, ২০ ওভার (পুরান ৭২, তাসকিন ১৮*, রুবেল ৩/২২)।

ফল: ঢাকা ডায়নামাইটস ৩২ রানে জয়ী।

ম্যাচ সেরা: রনি তালুকদার (ঢাকা ডায়নামাইটস)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ