মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুরে রাজশাহীর হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন মুমিনুল হক এবং মেহেদি হাসান মিরাজ। প্রথম বলেই শূণ্য রানে বিদায় নেন মিরাজ। মুমিনুল ১৬ বলে করেন ১৪ রান। তিন নম্বরে নামা সৌম্য সরকার ১৩ বলে করেন ১৮ রান। মোহাম্মদ হাফিজ স্কোরবোর্ডে যোগ করে আরো ২৬ রান। লউরি ইভান্স ২, রায়ান টেন ডয়েসকাট ১৪ রানে ফিরে যান। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ইসুরু উদানা ৫ এবং আরাফাত সানি ১ রানে বিদায় নেন।
বল হাতে রংপুর অধিনায়ক মাশরাফি ৪ ওভারে তুলে নেন দুটি উইকেট। রংপুরের হয়ে ফরহাদ রেজাও নেন দুটি উইকেট। সোহাগ গাজী এবং শফিউল ইসলাম তাদের নির্ধারিত ওভারে তুলে নেন একটি করে উইকেট।
১৩৬ রানের লক্ষ্যে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ দুই উইকেটে ৫৬ রান।